লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের উদ্যোগে এডিপির অর্থায়নে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ছাতা বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫০০টি ছাতা, কমিউনিটি ক্লিনিক ও ক্লাবে ৫৩টি ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার (২৯জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com