তাড়াশে এমপি নাসিমের স্মরণে যুবলীগের দোয়া মাহফিল

Spread the love

মনিরুল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬জুন) বাদ জুম্মা তাড়াশ উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিতে¦ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস প্রধান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উল্লেখ্য, গত ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম মারা যান।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD