স্বামীর পিটুনি পরে গৃহবধূর আত্মহত্যা

Spread the love

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক বিরোধের জেরে রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে রবিবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে নিহত রোজিনা ওই গ্রামের কৃষক আসাদুল ইসলামের স্ত্রী ঘটনায় নিহতের পরিবার ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তবে ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন

নিহতের স্বজনরা অভিযোগ করেন, প্রায় ১৩ বছর আগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম গ্রামের বাসিন্দা হুকুম আলীর কন্যা রোজিনার সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুলের। এরপর গত বছর আগে আসাদুল প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই আসাদুল প্রথম স্ত্রী রোজিনার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন। রবিবার সকালে আসাদুলের প্থম স্ত্রীর সঙ্গে রোজিনার ঝগড়াঝাঁটি হয়। সময় আসাদুল দ্বিতীয় স্ত্রীর পক্ষ নিয়ে রোজিনাকে মারধর করেন। এরপর দুপুরে রোজিনাকে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। পরে রোজিনার পরিবারের লোকজন এসে পুলিশকে খবর দেয়। বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানভেড়ামারা গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আসাদুলের দুইটি স্ত্রী থাকার কারণে সংসারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। একপর্যায়ে তার বড় স্ত্রী রোজিনা আত্মহত্যা করে ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত অভিযোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা জানা যাবে। তারপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD