তাড়াশে গ্রাম্য কোন্দলে সংঘর্ষ : কলেজ ছাত্র সহ দু’জন আহত

Spread the love

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে এক সংঘর্ষে কলেজ ছাত্র সহ দু’জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট কর্ণঘোষ গ্রামের সাথে বড় কর্ণঘোষ গ্রামের গ্রাম্য কোন্দলের জেরধরে গত ১৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে কলেজ ছাত্র নাঈম(১৯) ও কৃষি শ্রমিক মানিক(২২) কে ডেকে নিয়ে গিয়ে রড ও লাঠি দিয়ে বেধরক পিঠিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে । এ ঘটনায় বড় কর্ণঘোষ গ্রামের আলাউদ্দিন,ভোলা, আবু সাঈদ, ইব্রাহিম ও নূর হোসেনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় উভয় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। তাড়াশ থানা অফিসার ইন চার্জ (ওসি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD