শামিউল হক শামীম : জাতীয় ৪ নেতার অন্যতম নেতা ক্যাপ্টেন শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, বর্ষীয়ান রাজনীতিক, সাবেক স্বরাষ্ট, গৃহায়ন ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের তাড়াশে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জুন মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ সরকার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হক বলেন, জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশবাসী শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে কোরআন খতমসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দেওয়া ৭ দিন ব্যাপী নানা কর্মসূচি তাড়াশ উপজেলায় যথাযথভাবে পালন করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com