লুৎফর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে করোনা উপসর্গ নিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তি উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত দেরাজ মন্ডলের ছেলে আব্দুল করিম মন্ডল (৭৫) শনিবার সকালে নিজ বাড়িতে মারা যায়। তিনি বেশকিছু দিন যাবত জ¦র, এ্যাজমা ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়েছে। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী নমুনা সংগ্রহের সিরাজগঞ্জ পাঠানো হয়েছে এবং তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্ট থাকার পরামর্শ দেওয়া হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com