তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশের আদিবাসী পল্লীতে এক প্রভাবশালী কর্তৃক অসহায় বিধবার ৫ বিঘা আবাদি জমি জোর পৃর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে , উপজেলার তালম ইউনিয়নের ধাওয়াপুর গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত অমল চন্দ্র সরকারের পেতৃক সূত্রে পাওয়া জমি তার স্ত্রী মিথি সরকার স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ৪০ বছর ধরে চাষাবাদ করে আসছেন। যে জমির আবাদ করে তার আয় দিয়ে বিধবা মিথি সরকার ৪ ছেলে মেয়ে নিয়ে সংসার পরিচালনা করে থাকেন।
বিধবা মিথি সরকার (৫৫) অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রভাবশালী বিমল সরকার তার জমি নিজের দাবী করে অসৎ উদ্দেশ্যে স্থানীয় তালম ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দেয়। আর ইউপি চেয়ারম্যান বিচার প্রক্রিয়া শুরু করার পুর্বেই গত রোববার প্রভাবশালী বিমল সরকার এলাকার ১৫/২০ জন ভাড়াটে লোকজন নিয়ে বিধবার ওই জমিতে জোড় পৃর্বক ধানের চারা রোপন করতে থাকে। এ সময় বিধবা ও তার ছেলে বাঁধা দিতে গেলে তাদেরকে লাঞ্চিত ও মারপিট করে এবং তাদেরকে জমিতে নামলে দেখে নেওয়ায় হুমকিও দেয়।বিধবার জমি জোরপুর্বক দখল করে নেয়া প্রসঙ্গে ধাওয়াপুর গ্রামের প্রভাবশারী বিমল সরকার বলেন, এত দিন ওই বিবাদমান জমির কোন কাপজপত্রাদি ছিলো না তাই জমির মালিককানা দাবী করিনি। কিন্তু এখন আমাদের নামে কাগজ পত্র হয়েছে। তাই আমারা জমি দখল করেছি। অপরদিকে বিধবা মিথি সরকার বলেন, তিনি অসহায় এর সুযোগ নিয়ে প্রভাবশালী বিমল সরকার ভূয়া কাগজপত্র বানিয়ে তার একমাত্র সম্বল ওই ফসলী ৫ বিঘা জমি জোর পুর্বক দখল করে নিয়েছেন।
বিবাদমান বিধবার জমি প্রভাবশালী কর্তৃক দখল প্রসঙ্গে তালম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্বাসউজ্জামান জানান, ওই জমি নিজের দাবী করে বিমল সরকার ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তুু করোনার কারণে দুইপক্ষ কে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে জুলাই মাসে পূনরায় শালিস করার জন্য তারিখ নির্ধারন করে দেই। তারপরে জানতে পারলাম যে, বিমল সরকার থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর কি হয়েছে সেটি আমার জানা নেই।
চলনবিল বার্তা chalonbeelbarta.com