আসামী নয়- বাদীই এখন পলাতক

Spread the love

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে শ্লীলতাহানি ও মারপিটের মামলা করায় আসামীদের হুমকিতে বাদী নিজেই ঘর-বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে।

অভিযোগ সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে আব্দুল মজিদের সাথে তার বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীর হোসেনের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আব্দুল মজিদ বলেন, তার পরিবারের স্ত্রী ও ১ মেয়ে ছাড়া কেউ নেই। কিন্ত তার বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীরের পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়ায় প্রায়ই বাবা মারা যাওয়ার পরে তার ওয়ারীশ সুত্রে পাওয়া জমি-জমা নিয়ে তার বৈমাত্রেয় ভাই জবর দখলের চেষ্টা সহ নানাভাবে তার সাথে বিরোধ করে আসছে।  এরই ধারাবাহিকতায়  গত ১ জুন  বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীর হোসেন  ও তার লোকজন নিয়ে  আমার বাড়িতে ঢুকে ভাংচুর  করে । এ সময় আমার স্ত্রী এতে বাঁধা দিতে গেলে  তার শ্লীলতাহানি ও তাকে মারপিট করে। পরে এ ঘটনায় গত ৪ তারিখে আব্দুল মজিদ বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। তাড়াশ থানার মামলা নম্বর  ২/৬৭ তারিখ ০৪.০৬.২০২০ ইং । এরপর গত ৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার এসআই আব্দুল মাজিদ ঘটনাস্থল পরিদর্শন করতে যান। মামলার তদন্ত কর্মকর্তা চলে  আসার পর শ্লীলতাহানি ও মারপিটের  মামলা করায় বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীর আব্দুল মজিদকে মামলা তুলে নিতে ও মামলা করায় তাকে ও তার স্ত্রীকে দেখে নেওয়া সহ নানা ধরণের হুমকি দিয়ে আসছে।

এদিকে আব্দুল মজিদ স্ত্রী পারভীন আরো অভিযোগ করে বলেন, আসামীদের অব্যহত হুমকির ভয়ে আমার স্বামী আব্দুল মজিদ গত ২ দিন যাবৎ বাড়িতেই আসছেন না। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা  তাড়াশ থানার এসআই আব্দুল মাজিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD