প্রেস বিজ্ঞপ্তি
গত রবিবার (০৭ জুন ২০২০) তারিখ রাত ০১.১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম (৩২),পিতা- মৃত কাশেম আলি, সাং-পেরুয়া হটি, থানা-ধুনট, জেলা- বগুড়া ।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়ার জেলার ধুনট থানাধীন মথুরাপুর ইউনিয়নে মথুরাপুর বাজার¯্থ জিবনশাহ বিল্ডিং এর পূর্ব পাশে পায়ে হাটা কাচারাস্তার উপর বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইল, ২ টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার জেলার ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com