তাড়াশে নাসিমের জন্য দোয়া

Spread the love

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে ১৪ দলের সম্মনয়ক আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক স্ব রাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র রোগ মুক্তি কামনায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশ-রায়গঞ্জ আসনের সাবেক এমপি গাজী ম,ম আমজাদ হোসেন মিলনের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শরিক হন সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ সহ মসজিদে উপস্থিত সকল মুসুল্লীগন ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD