শাশুরীর কথা অবিশ্বাস্য !

Spread the love

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নারগিস আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃস্পতিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নারগিস আক্তার উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে নুর মোহাম্মদ মেয়ে। এক বছর আগে পারিবারিকভাবে একই উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে নুর ইসলামের ছেলে কাওসারের সাথে তার বিয়ে হয়। নিহতের শাশুড়ি মোছাঃ মহেলা খাতুন বলেন, নারগিস আক্তার দুপুরে তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলার সময় তাদের কথা কাটাকাটি হয়। এরপর ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে তীরের বাশেঁর সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরদাশপুর হাসপাতালে নিলে গেলে সেখানে তিনি মারা যান। এ বিষযে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD