গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এক ব্যবসায়ীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশীষ কবির সুবাস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় প্রেমিকার ঘরে গিয়ে ধরা পড়ার পর ছাত্রলীগ নেতা সুবাসকে ১০ লাখ টাকা কাবিনমূলে বিয়ে দিয়েছেন স্থানীয়রা। চাঁচকৈড় বাজারের ফিড ব্যবসায়ী জনি রহমানের স্ত্রী নুপুর আকতারের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ছাত্রলীগ নেতা সুবাস।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ীকে অন্যঘরে ঘুমিয়ে রেখে নুপুর ও সুবাস পাশের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে রাতেই নববধুকে নিয়ে ছাত্রলীগ নেতা সুবাস নিজ বাড়ি উপজেলার খুবজীপুরে চলে যান।এ ব্যাপারে সুবাশীষ কবির ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, নূপুর তার বন্ধু জনির স্ত্রী। পরিস্থিতি সামাল দিতে তিনি নূপুরকে বিয়ে করেছেন। জনির মুঠোফোনে চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com