সিংড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারী আটক

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

গত বৃহস্পতিবার (০৪ জুন ২০২০) তারিখ রাত ০৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন পাড়াজয়নগর এলাকায় জনৈক মোঃ আবু বক্কর সিদ্দিক এর বাড়িতে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার আশিক (২৯),পিতা- মোঃ আহসান হাবিব, সাং-সাতপুকুরিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোর। উল্লেখ্য যে,আসামী (মোঃ আবুল বাশার আশিক),মোঃ আবু বক্কর সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাটোরের সিংড়ায় থানাধীন পাড়াজয়নগর এলাকায় মোঃ আবু বক্কর সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া মোঃ আবুল বাশার আশিক বিপুল পরিমান মাদক সংরক্ষণ করে ক্রয়-বিক্রয় করছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD