সন্ত্রাসীকে কাবু করতে পাল্টা সন্ত্রাস

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পূর্ব বিরোধের জের ধরে হত্যা, মাদক, ছিনতাইসহ ১২ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মিঠু মন্ডল (২৭) ওরফে মিঠু কানার বাম পা কেটে নিয়েছে তার ফুপাত ভাই বাবু মন্ডল। গুরুতর অবস্থায় মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। পা বিচ্ছিন্ন করার ঘটনায় এলাকাবাসী এখন স্বস্তির নিঃশ^াস ফেলছে।
গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া মিঠুর বাড়ির অদূরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠুর বাবা সাইদুল মন্ডল ওই রাতেই বাদী হয়ে বাবু মন্ডলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বাবু মন্ডল যোগেন্দ্রনগর গ্রামের জালাল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহেযাগীরা পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী মিঠু কানার সাথে ফুফাত ভাই বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিঠু মন্ডলের বাম পা কেটে বিচ্ছিন্ন করে দেয় বাবু মন্ডল ও তার সহেযাগী রকি, শফি ও আরিফ। এসময় মিঠু মন্ডলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আহত মিঠু একজন সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD