স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে চেয়ারম্যান বাবুল শেখ ঈদ উপহার দিলেন অটিজম শিশুদের । বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল গ্রাম নিজ বাড়ি থেকে চেয়ারম্যান বাবুল শেখ অটিজম শিশুদের নগদ অর্থ ও ঈদ উপহার তাদের হাতে তুলে দেন। ঈদ উপহারের মধ্যে ছিল, চিকন সুগন্ধি চাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা, গুড়ো দুধ, সাবান, পেয়াজ ও নগদ অর্থ।
চেয়ারম্যান বাবুল শেখ বলেন, অটিজম শিশুরা সামাজে অবহেলিত। তাই অটিজম শিশুদের সমাজে বোঝা মনে না করে তাদের সম্পদে পরিনত করার লক্ষে কল্যান মূলক কাজ করার জন্য সবার প্রতি আমি আহবান রাখছি। তারা যাতে ভাল ভাবে এবং আনন্দের সাথে ঈদ করতে পারে সেই লক্ষেই আমি ব্যক্তিগত উদ্দ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলাম।
চলনবিল বার্তা chalonbeelbarta.com