তাড়াশে সাংসদের ঈদ সামগ্রী বিতরণ

Spread the love

তাড়াশ প্রতিনিধিসিরাজগঞ্জের তাড়াশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে অসহায় দঃস্থদের মাঝে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে সেলফ ডেভেলপমেন্ট ইনসিয়েটিব (এসডিআই) এর সহযোগীতায়  তাড়াশে সংসদ সদস্যর বাস ভবনের সামনে উপজেলার বিভিন্ন এলাকার ২৬৪ জন পরিবারের  মাঝে  ঈদ সামগ্রী  বিতরণ করেন  সিরাজগঞ্জ তাড়াশ রায়গঞ্জের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। ইফতার সামগ্রী বিতরনের  সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, আদা কেজি রসুন, ২ কেজি সোলা, ১ কেজি লবন, দেড় কেজি চিনি, ১ কেজি খেুজুর ও ২ কেজি মুসুর ডাল।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD