লুৎফর রহমান : পবিত্র রমযান মাস উপলক্ষে অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করেছে তাড়াশের রিশান গ্রুপ।
গতকাল শুক্রবার সকালে তাড়াশ পৌর বাসট্যান্ড এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় দুঃস্থদের মাঝে রিশান গ্রুপের চেয়ারম্যান ডিজে শাকিল ৫শত ৫০জন নারী পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন । বিতরণ কালে তিনি বলেন, এমন সহায়হীন মানুষেরা যেখানে তাদের পরিবারের জন্য আবাসন, খাবার, শিক্ষার মতো মৌলিক অধিকার পূরণ করতে হিমশিম খাচ্ছে সেখানে তারা ঈদের আনন্দ ভাগ করার সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।
কেননা ইসলামী বিধানের অন্যতম রোজা মানুষকে গরিব-দুঃখীর কষ্ট অনুধাবনের শিক্ষা লাভে সহায়তা করে। রোজার মাধ্যমে সহমর্মিতা ও সহনশীলতার শিক্ষা অর্জিত হয়। এর প্রতিফল হিসেবে আল্লাহর নিকট থেকে পরকালীন চির সুখের আবাস জান্নাত লাভ করা সম্ভব হবে। মুসলানরা দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করে। কিন্তু সমাজের অসহায় দুঃখী মানুষেরা ধনীক শ্রেণির আনন্দ দেখে তাদের ঈদ কাটায়। এজন্য তিনি সমাজের এসব সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ঈদের পূর্ণতা দিতে বিত্তবানদের অসহায়, গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহবান জানান।উল্লেখ পবিত্র রমজান মাসে রিশান গ্রপের পক্ষ থেকে করোনার কারনে কর্মহীন দুঃস্থদের মাঝে রোজাদারদের মাঝে ত্রান ও ইফতার বিতরন করা হয়েছে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com