সিরাজগঞ্জ জেলায় জনবান্ধব মোবাইল কোর্ট

Spread the love

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার পৌর এলাকা সহ কাজিপুর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর  উপজেলার বিভিন্ন স্থানে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, ১৭/০৫/২০২০ তারিখ রবিবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)গণ সিরাজগঞ্জ সদর এবং কাজিপুর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করা, ঈদ বাজারে জনসমাগমের মাঝে সামাজিক নিরাপত্তা বজায় রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল দুধ বিক্রয়, নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৭ টি মামলা দায়েরের মাধ্যমে ১১৭ জনকে দন্ডিত করে ১ লক্ষ ৯০ হাজার ৩০০ শত টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান যে, রমজানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা পুলিশ, ৯৮ কম্পোজিট ব্রিগেডের চৌকস সেনা সদস্য ও ব্যাটেলিয়ান আনসার সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD