সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় তুষার আলী ( ৩০) নামে একজন নিহত দুই জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত তুষার নাটোর কানাইখালী এলাকার ইয়াদত আলীর ছেলে বলে জানা গেছে।সে সিংড়া বাসস্ট্যান্ডের রোগ মুক্তি ঔষধের দোকানের কর্মচারী ছিল। জানা যায়, নাটোর থেকে সিংড়ায় কর্মস্থলে আসার পথে শেরকোল এলাকায় সিএনজি ট্রাকের সংঘর্ষে তুষার সহ তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তুষারকে মৃত ঘোষণা করেন। পরে আহত সিংড়া উপজেলার চোরা গ্রামের জাহিদ ও তার স্ত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com