সুজন কুমার মাল : একদিকে করোনা আতংক , অন্যদিকে ঈদ আসন্ন কিন্ত করে করবে এবারের ঈদ পত্রিকা বিক্রেতা উজ্জল (২৮) । উজ্জলের মত একাধিক পত্রিকা বিক্রেতা বলেন, করোনার কারণে দোকানপাট, মেসবাড়ী, অফিস আদালত বন্ধ রয়েছে। আবার কিছু পত্রিকার সার্কুলেশন আপাতত বন্ধ দিয়েছে তারা, যদিও কিছু পত্রিকা প্রকাশ হয় কিন্ত সেগুলো বিক্রি করতেও সমস্যা কেননা মানুষজন করোনা আতংকে পত্রিকা নিচ্ছেন না, অবিক্রিতই থাকছে পত্রিকা এমন চিত্র শুধূ তাড়াশ উপজেলার নয় সারা বাংলাদেশের পত্রিকা বিক্রেতাদের ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এ আঁধার কেটে যাবে , সোনার বাংলায় কেউ অভুক্ত থাকবে না। সেই দিক নির্দেশনা দিয়েছেন জনপ্রতিনিধিদের আর সেই নির্দেশনা মোতাবেক সকাল থেকে রাত অবধি খোঁজ নেন, সকল শ্রেণী পেশার মানুষের হাসি ফুটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ। মঙ্গলবার ব্যাক্তিগত তহবিল থেকে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পত্রিকা বিক্রেতা স্থানীয় হকারদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন তিনি।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল , ভোজ্য তেল, লাচ্চা , সেমাই , পিয়াজ ও সাবান প্রভৃতি। আর এ ভাবেই সিরাজগঞ্জ জেলা তথা সারা বিশ্বেই সোশ্যাল মিডিয়া ও পত্র পত্রিকার মাধ্যমে মানুষের হাতে হাতে পৌছে যাচ্ছে সন্মুখ করোনা যোদ্ধা বাবুল শেখের দৈনিন্দ মানবিক কার্যক্রম তথ্যচিত্র।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com