গুরুদাসপুর প্রতিনিধি: করোনা দুর্যোগকালে নাটোরের গুরুদাসপুরে ৬শ’ শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ২০ হাজার টাকার ঈদ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার বেলা ১০টায় ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, কলিমুদ্দিন, আব্দুর রহমান, জিল্লুর রহমান প্রমূখ।
বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির অর্থায়নে প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ২শ’ টাকা প্যাকেজের লাচ্চা, সেমাই, চিনি, গুড়া দুধ ও আটার প্যাকেট বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে শিক্ষার্থীর অভিভাকরা স্বাগত জানিয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com