তাড়াশে বিপুল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Spread the love
  1.    প্রেস বিজ্ঞপ্তি
    গত শনিবার ০৯ মে ২০২০ খ্রীষ্টাব্দ বিকেলে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঢাকা-নাটোর হাইওয়েতে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে আনুমানিক ২২.৩০ ঘটিকায় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল। গ্রেফতারকৃত মোঃ নয়ন (৩৩), পিতা-মোঃ আব্দুল মোতালেব, সাং-টাটাপাড়া, থানা- মাধবদী, জেলা-নরসিংদী।
    র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাটোর হতে ঢাকার উদ্দেশ্যে ফেন্সিডিল এর একটি বিশাল চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন নওগাঁ ইউনিয়নের খালকুলা বাজারে মোঃ আব্দুস সালাম এর চায়ের দোকানের সামনে রাজশাহী টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময়ে ঢাকা অভিমুখী সাদা রংয়ের ০১ টি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল, ০২ টি সীম নগদ ৫১০/- এবং ঐ প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD