চাটমোহরে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ইউপি সদস্য আটক

Spread the love

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। গত শনিবার বিকেল ছয়টার দিকে তাকে আটক করা হয়। আটক সাখাওয়াত হোসেন (৪১) চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। তিনি একই ইউনিয়নের খতবাড়ি গ্রামের আজাহার প্রামানিকের ছেলে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার বিকেল ছয়টার দিকে খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD