তাড়াশে জেলা পরিষদ সদস্যর ত্রাণ বিতরণ

Spread the love

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভীন লাভলী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনার প্রভাবে মানুষ যখন কর্মহীন হয়ে পরেছে ঠিক সেই সময় তাড়াশের কৃতি সন্তান সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভীন লাভলী অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গত মঙ্গলবার সকালে তাড়াশে তার বাসভবনে ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব রাজু আহম্মেদ এর ব্যবস্থাপনায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভীন লাভলী ১শত অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঢাকাস্থ সিরাজগ্ঞ্জ সমিতি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ৯ শত মানুষকে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল ও ১ টি হুইল সাবানের প্যাকেজ সহায়তা দেয়া হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD