চাটমোহর প্রতিনিধি : করোনা ভাইরাস দুর্যোগে দুস্থ ও কর্মহীনদের পাশে দাঁড়ালেন পাবনার চাটমোহর থানা পুলিশ। গত শনিবার পর্যন্ত পুলিশ সদস্যদের রেশন ও বেতনের টাকায় কেনা খাদ্য সামগ্রীর প্রায় একশ’ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে একশ’ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদসহ পুলিশ সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেলসহ নানা সামগ্রী। এএসপি সজীব শাহরীন বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। মানুষ দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com