তাড়াশে মেজর আয়নুলের পরিবারের রিলিফ বিতরণ

Spread the love

 

স্টাফ রিপোর্টার ঃ করোনার প্রভাবে কাজ কর্মহীন অসহায় পরিবারের মাঝে সিরাজগঞ্জের তাড়াশে মেজর ডাক্তার আয়নুলের পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকালে তাড়াশ পৌর এলাকার সোলাপাড়া স্কুল মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন দের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন মেজর আইনুলের পিতা মো. আইয়ুব আলী। মহামারি করোনা ভাইরাসের কারনে সরকারের সকল নিয়ম মেনে ঘরে অবস্থান করায় কর্মহীন হয়ে পরেছে অনেকে পরিবার । এ পরিস্থিতে মাটি ও মানুষের টানে মেজরের নিজ এলাকার মানুষদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল,৩ কেজি আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শরিফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD