আবদুর রাজ্জাক রাজু
(মার্চ ২০২০ করোনা ভাইরাসের প্রেক্ষাপটে)
সামান্য একটি অনুজীবানু করোনা
এই পৃথিবীকে কোথায় নিয়ে যাবে
নিশ্চিত কেউ এখনো বলতে পারে না।
সুক্ষ্ম অদৃশ্য ভাইরাস করোনা
দুনিয়াকে কতটুকু যে পাল্টে দেবে
তা আজো মানুষের অজানা।
একটি মাত্র ভাইরাস করোনা
মানব সমাজকে কী শিক্ষা দিচ্ছে
কেউ কি সেটা ভেবে দেখে না ?
কোভিড-১৯ মানেই করোনা
সমগ্র জগত আজ টালমাটাল
অদ্যাবধি সে অপরাজেয়
যতই মানবজাতি লড়ো না।
যদিও ভাইরাসটির নাম করোনা
তবুও প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের
প্রতিশোধ আর পরিণাম কী হয়
বিশ^কে দেখাচ্ছে তার নমূনা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com