রায়গঞ্জের জনজীবনে করোনা ভীতি

Spread the love

রায়গঞ্জ প্রতিনিধি : বিশ্ব জুড়ে মরণ রোগ করোনা ভাইরাসে প্রানহানির কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনজীবনে আতংক বিরাজ করছে। হাটে বাজারে লোক সমাগম কমে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকায় ছাত্র – ছাত্রীর আনা গোনা নেই। রিক্সা – ভ্যান চালকদের আয় কমে গেছে বেশ। উপজেলা প্রসাশন সর্বত্র জনসচেতনতা রোধে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কেউই উপজেলায় এই রোগে আক্রান্ত না হলেও বিদেশ ফেরত ৬ জনকে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যারা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রয়েছেন। যেমন – ঘুড়কা ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত খোন্দকার আবুল হোসেন মাস্টারের ছেলে মার্কিন যুক্তরাস্ট্র থেকে আসা খোন্দকার ফজলুল হক, ধামাইনগর ইউপির বাঁকাই গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে আল মামুন মিন্টু, ধানঘড়া ইউনিয়নের লাহোর গ্রামের আব্দুস সালামের ছেলে মালয়েশিয়া ফেরত আনোয়ার হোসেন, মৃত নুরুল ইসলামের ছেলে মিলন প্রামানিক, সোনাখাড়া ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত শাহেব আলীর ছেলে ভারত থেকে আসা আব্দুস সালাম, একই ইউনিয়নের আঁকড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সাবেক মেম্বর মতিয়ার রহমান যিনি কয়দিন হলো এসেছেন ইন্ডিয়া হতে। রায়গঞ্জের উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তার হাসপাতালে ৫ টি বেড রেডী রাখা হয়েছে। এছাড়া এলাকার মানুষকে সচেতন করতে তিনি নিজে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, এসিল্যান্ড সুবীর কুমার দাস, ওসি শহীদুল ইসলাম সহ তার স্টাফদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে লীফলেট বিতরন করছেন ; অফিস বা হাসপাতালের মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী গন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতনতামূলক কর্মকান্ড চালাচ্ছেন কাজের অতিরিক্ত ডিউটি হিসাবে। তাছাড়া নানা জায়গায় জনগনের করণীয় কি এহেন অবস্থায় তা জানিয়ে ফেস্টুন ব্যানার টানানো হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD