স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে নওগাঁয় আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এঁর আধ্যাত্বিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে বার্ষিক ৩ দিন ব্যাপী ওরস শরীফ স্থাগিত করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে মাজার কমিটির সভাপতি ও তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান স্থানীয় সংবাদকর্মীদের জানান, নওগাঁ ওরশ শরীফে লাখ লাখ লোক সমবেত হয়ে থাকেন। এবছর করোনো ভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে ৩দিন ব্যাপী ওরশ শরীফ স্থগিত করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com