করোনা সচেতনতা ক্যাম্পেইন

Spread the love

সলঙ্গা  প্রতিনিধি : সলঙ্গা থানার চক মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস অবহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সিডিপির হেলথ্ অফিসার পারভেজ আহমদের পরিচালনায় করোনা ভাইরাস অবহিতকরণ ও প্রতিরোধে গুড নেইবারস্ এর ভূমিকা, কার্যক্রম, বিদ্যালয়ের শিক্ষকদের ভুমিকা, অভিভাবকদের ভূমিকা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও পরিচর্যা ইত্যাদি বিষয় নিয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিমুল ইহসান তৌহিদ, সিডিপির ম্যানেজার মি.কর্ণেল কস্তা, কে.সি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, স্কুল কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সিডিপির সহকারী প্রকল্প ব্যবস্থাপক মি. কিরন বাড়ই সহ অনেকে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD