তাড়াশে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  তাড়াশ ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময়  আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা সমবায় অফিসার জুলফিকার আলী, মুক্তিযোদ্ধা এসএম রাজ্জাক, করিম বক্স, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, দেশিগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমূখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD