স্টাফ রিপোর্টার ঃ তাড়াশ পৌরসভা ও সদর ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই করা হয়েছে।
গত সোমবার সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন প্রমূখ। উল্লেখ্য, তাড়াশ সদর ইউনিয়নে বয়স্ক ৬৯ জন, বিধবা ৬৫ জন ও প্রতিবন্ধী ১৯০ জন নারী পুরুষকে ভাতার কার্ড দেওয়া হয়। তবে পর্যাপ্ত অগ্রিম প্রচারের অভাবে অনেকেই এই সুযোগ নিতে পারেননি বলে জানা গেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com