গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে কুত্তা গাড়ী খ্যাত বেপরোয়া গতিতে চলা পাওয়ারট্রিলারের শব্দদূষণ ও বায়ু দুষণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কৃষি কাজে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও মালামাল আনা নেওয়ার কাজেই বেশি ব্যস্ত থাকে এই অবৈধ যান। সড়ক পথে দ্রুত গতিতে দাপিয়ে চলায় মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে কুত্তাগাড়ী। শব্দ দূষণ বা পরিবেশ দূষণে কোনো ব্যবস্থাই নেয়না পরিবেশ অধিদপ্তর। ধুলা দূষণে পানি ছিটানোর কোনো ব্যবস্থা নেই। এসব সমস্যার কারণে জ¦র সর্দি কাশিসহ শ^াসকষ্টে ভুগছে অধিকাংশ মানুষ।
চিকিৎসাতেও আশানুরুপভাবে রোগ নিরাময় হচ্ছে না। ইটভাটা ও চাতাল বয়লার সংলগ্ন এলাকা চাঁচকৈড়, বামনকোলা, মশিন্দা, নয়াবাজার এলাকায় কুত্তাগাড়ীর প্রভাব বেশি। বিকট শব্দ দূষণে পৌর এলাকায় বাড়িতে টিকে থাকাও দায়। বাড়িতে অসুস্থ কেউ থাকলে তার অসুখ আরো বেড়ে যায় শব্দ ও বায়ু দূষণে। হাসপাতাল, মসজিদ এমনকি এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ব্যাপক শব্দ করে দুরন্ত বেগে চলে কুত্তাগাড়ীগুলো। আর এ অবস্থা শুধু গুরুদাসপুরে নয়, চলনবিলের অন্যান্য সব উপজেলাতেই এ ধরনের উপদ্রব চলছে যা নিয়ন্ত্রণ করা বা দেখার কেউ নেই।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com