তাড়াশ উপজেলা পরিষদের সোলার প্যানেল অকেজো

Spread the love

স্টাফ রিপোর্টার: গত কয়েক বছর পূর্বে তাড়াশ উপজেলা পরিষদ ভবনে স্থাপিত বিশাল আকারের সোলার প্যানেলগুলো গত দুই বছর যাবত বিকল হয়ে পড়ে আছে। যান্ত্রিক ত্রুটি এই অচলাবস্থার কারণ বলে জানা গেছে।

 

বিশ^স্তসূত্রে প্রকাশ, উপজেলা পরিষদের  পুরাতন পশ্চিম ভবনের( পূর্বে উপজেলা প্রকৌশলী অফিস অবস্থিত) ছাদে বিরাট আকারের কয়েকটি সোলার প্যানেল বসানো হয় বড় অংকের অর্থ ব্যয়ের মাধ্যমে। উদ্দেশ্য, বিদ্যুত না থাকলে সে সময়ে এবং সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ নিশ্চিতের  মাধ্যমে  উপজেলা পরিষদের সকল অফিসে  নিরবচ্ছিন্ন সৌর বিদ্যুত সরবরাহ অব্যাহত রাখা। এর ফলে দৈনন্দিন অফিসিয়াল কাজ ও ইন্টারনেট-অনলাইন প্রযুক্তিগত সার্ভিস  পর্যাপ্ত পরিমাণে সচল থাকবে বলে মনে করা হয়েছিল। কিন্তু কারিগরী সমস্যা তথা যান্ত্রিক গোলযোগের দরুন গত দুই বছর ধরে ওই সোলার প্যানেলের কাংখিত সার্ভিস বন্ধ হয়ে আছে।  ওদিকে সোলার প্যানেলের ত্রুটি মেরামতে অদ্যাবধি কোনো  কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। ফলে বছরের পর বছর এই মূল্যবান আধুনিক ও পরিবেশ সম্মত প্রযুক্তি ব্যবহারের বাইরে পড়ে থাকছে। এভাবে চলতে থাকলে সোলার প্যানেলের ব্যাটারী সহ এর নানা যন্ত্রপাতি হারিয়ে অথবা  চোরের পেটে চলে যেতে পারে। তাই অবিলম্বে তাড়াশ উপজেলা পরিষদের সোলার প্যানেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করে মূল্যবান এ সম্পদকে যথাযথ কাজে লাগানোর লক্ষে সচল করা অতীব প্রয়োজন যাতে এর মাধ্যমে সরকারী দাপ্তরিক কর্মকান্ড ও পাবলিক সার্ভিস ত্বরান্বিত করা যায়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD