মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেলেন ইত্তেফাকের সাংবাদিক গোলাম মোস্তফা

Spread the love

স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সংবাদদাতা গোলাম মোস্তফা। মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষকী উপলক্ষে গত মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ শিশু কল্যাণ  পরিষদের মিলনায়তনে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

আয়োজক স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি লায়ন এ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি বলেন, চলনবিল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র নিয়ে সাংবাদিক গোলাম মোস্তফার কিছু লেখা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তাকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি পদক-২০২০ দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক মঞ্জুরুল হক শিকদার, শিক্ষাবিদ রোটারিয়ান কবি নাসিমা বানু, বাংলাদেশ নারী লেখক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনা, বাংলাদেশ কবি  পরিষদের সভাপতি সহিদুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD