‘বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে’ ডা. আব্দুল আজিজ এমপি

Spread the love

শামিউল হক শামীমঃ বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে যুবলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। শুক্রবার  সন্ধ্যায় তাড়াশ উপজেলার গুল্টা বাজার হাইস্কুল মাঠে মুজিববর্ষ উদযাপন ও তালম ইউনিয়ন যুবলীগের প্যানেল পরিচিতি সভায় সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন কাওছারের সঞ্চালনায় ও মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনিরুজ্জামান মনি, যুবলীগের সভাপতি  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সভানেত্রী প্রভাষক মর্জিনা ইসলাম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ শামিম আহম্মেদ আকাশ, কৃষকলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রিন্টু সহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, ‘ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত নবজাতক বাংলাদেশের তরুণ যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আদর্শিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগানোই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD