পৌরসভার সৌর বাতিগুলো এখন কানা

Spread the love

স্টাফ রিপোর্টার : তাড়াশ পৌর সদরের বিভিন্ন রাস্তায় স্থাপিত সৌর বিদ্যুতের বাতিগুলে এখন আর জ¦লে না। কার্যত এগুলো প্রায় সবই ইতোমধ্যে নষ্ট হয়ে গছে।

সরেজমিনে দেখা যায়, তাড়াশ সদর হতে কাউরাইল রাস্তা, তাড়াশ দক্ষিণ পাড়া সড়ক, তাড়াশ মহিষলুটি সড়ক এবং তাড়াশ বাজার ও এর আশপাশের সব রাস্তায়ই সৌর বিদ্যুত পোষ্টের বাল্বগুলো অকেজো হয়ে পড়েছে। এসব স্ট্রীট লাইটের প্রায় সবগুলোই কানা অর্থাৎ কোনো আলো দিচ্ছে না। এসব নিয়মিত দেখভাল করার জন্য পৌর কর্তৃপক্ষের কোন তৎপরতাও চোখে পড়ে না। যদি তাই হয়, তবে সরকারী অনেক অর্থ ব্যয় করে এগুলো লাগানোর দরকার কী? পৌরবাসির সুবিধার্থে উল্লেখিত নষ্ট সৌর বিদ্যুতের লাইটগুলো মেরামত করা আশু প্রয়োজন বলে এলাকাবাসি মনে করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD