সলঙ্গায় শীতবস্ত্র বিতরণ 

Spread the love

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক লি: হাটিকুমরুল রোড শাখার উদ্যোগে দূ:স্থ,অসহায় গরীব পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে স্ট্যান্ডার্ড ব্যাংক হাটিকুমরুল রোড শাখা কার্যালয়ে শতাধিক অসহায় গরীব পরিবারের সদস্যদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম ( আলম রেজা), শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ ইউসুফ আলী,জলি ডিজিটাল সাইন এ্যান্ড কালার ল্যাব এর স্বত্বাধিকারী মো: মাহমুদুল হাসান,ইন্জিনিয়ার এস,এম রেজাউল করিম,বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আল আমিন সহ উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে গরীব,দু:স্থ্যরা আনন্দে উচ্ছাশিত হয়ে ওঠেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD