গুরুদাসপুর প্রতিনিধি: গত ২২ ডিসেম্বর নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী হলে নাটোর জজ কোর্টের সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্ধা কবি লেখক এ্যাডঃ মোঃ আব্দুল ওহাবের মহান বিজয় দিবস-১৯ স্মরণে প্রকাশিত “স্বাধীনতা রাখবই” কবিতা গ্রন্থের মোরক উন্মোচন করেন নাটোর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহরিয়াজ। স্বাধীনতার চেতনা, মূল্যবোধ ও বঙ্গবন্ধু স্বাধীনতা, বিজয় দিবসের স্মৃতি এবং বরেণ্য ব্যক্তিদের স্বরণে ২০টি কবিতা নিয়ে কবিতা গ্রন্থখানা প্রকাশ করেছেন। রাইফেলের আগায় জাতীয় পতাকা, মুষ্টিবদ্ধ শপথ দিয়ে চমৎকার প্রচ্ছদ দিয়ে বইটি প্রকাশ করেছেন লেখক এ্যাডঃ মোঃ আব্দুল ওহাব। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর যুগ্ম সম্পাদক আবুল কাওছার ও বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহম্মদ প্রচ্ছদ অংকন করেছেন। উল্লেখ যে পূর্বেও “ছোটদের চেতনায় বঙ্গঁবন্ধু” বই খানা ২০১২ সালে প্রকাশ করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com