তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার : তাড়াশে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানে বেসরকারী সংস্থা পরিবর্তন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা, সহায়ক উপকরণ ও ক্ষুদ্র ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে তাড়াশ উপজেলা বিআরডিবি হলরুমে সংস্থার সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল থেরাপিষ্ট আহসান হাবিব, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, দৈনিক নয়া দিগন্তের তাড়াশ প্রতিনিধি লুৎফর রহমান ও দৈনিক ইত্তেফাক এর  তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ¦ আহম্মেদ আলী। স্বাগত ভাষন দেন পরিবর্তন পরিচালক আবদুর রাজ্জাক রাজু। সমাপণী বক্তব্য রাখেন সংস্থার সভাপতি আব্দুল গফর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবর্তন এর সমন্বয়কারী রোখসানা খাতুন।

আলোচনা শেষে অতিখিগণ কর্তৃক ৩ জন প্রতিবন্ধী ব্যবসায়ীকে মুদি ব্যবসার মালামাল, ১০ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে ১৩ ধরনের শিক্ষা উপকরণ এবং ৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৪ প্রকার সহায়ক উপকরণ প্রদান করা হয়। সহায়ক উপকরণের মধ্যে রয়েছে ৩টি হুইল চেয়ার, স্পেশাল চেয়ার ১টি, এ্যালবো ক্রাচ ২টি ও অক্সিলারী ক্রাচ ৩ জোড়া। তাড়াশের ৬ ইউনিয়ন থেকে নির্বাচিত উল্লেখিত ২২ জন প্রতিবন্ধীদের মধ্যে ৫ জন নারী। ফাউন্ডেশনের ৫০ হাজার টাকা অনুদানের সাথে সংস্থার তরফ থেকেও সমপরিমাণ টাকার সামগ্রী প্রদান করা হয়েছে। উল্লেখ্য, পরিবর্তন এ যাবৎ ৭ বার উক্ত ফাউন্ডেশনের অনুদান পেয়ে তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD