স্টাফ রিপোর্টার: “সত্য-মিথ্যা, যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ডিজিটাল বাংলাদেশ দিবস’২০১৯ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগীতা, র্যালী ও আলোচনা সভা।
গত বুহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, শিক্ষা অফিসার আক্তারুজ্জামানসহ উপজেলার সরকারী ও বেসরকারী পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com