রায়গঞ্জ প্রতিনিধি: দূর্নীতি, সন্ত্রাস, মাদক, নারী ও শিশু নির্যাতনমূক্ত শান্তিপূর্ণ পরিবেশ চাই – এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মানবাধিকার ইউনিটি রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে দিনের তাৎপর্য তুলে ধরে সংগঠনের ভূঁইয়াগাতী অফিসে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর শংকর কুমার দাস। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিন আকন্দ বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সুশান্ত কুমার তালুকদার, সাংবাদিক আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক মফিজ, সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার, শাহীন হোসেন প্রমূখ। এর আগে এক শোভাযাত্রা বের হয় সংঠনের অফিস থেকে এবং তা ভূঁইয়াগাতীর মেইন রোড ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com