প্রশাসনের নাকের ডগায় তাড়াশে ফসলি জমি কেটে পুকুর খননের হিড়িক

Spread the love

বিশেষ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে ভূমি ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে উর্বর ফসলি জমি কেটে চলছে পুকুর খননের হিড়িক। বন্ধ হয়ে যাচ্ছে ব্রিজের মুখ। দখল হয়ে যাচ্ছে খাল-নয়নজুলি। মাটিবাহী ট্রাকের চলাচলে সড়কগুলো বেহাল। এদিকে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

 

সরেজমিনে দেখা গেছে, আট ইউনিয়নে কমপক্ষে ৫০টির মতো পকুরের খনন কাজ চলমান। খোদ পৌর শহরের কাউরাইল ও সোলাপাড়া গ্রামের বির্স্তীর্ণ মাঠেই চলছে ১৫টি পুকুর খনন। নওগাঁ ইউনিয়নের কালুপাড়া ভায়াট মাঠেও এর সংখ্যা চোখে পড়ার মতো। পুকুর খনন করতে গিয়ে জমি মালিকরা অনেকেই গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ব্রিজের মুখে মাটি দিয়ে পাড় বেধে দিয়েছেন। একই সঙ্গে দখল করে নিয়েছেন সরকারি খাল ও নয়নজুলি। আর গ্রামীণ ও আঞ্চলিক সড়ক দিয়ে অবাধে মাটিবাহী ড্রাম ট্রাক চলায় ট্রাকের মাটি পড়ে ও ধুলার অস্তরণে সড়কগুলো নষ্ট হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভয়ে দিনের আলোতে অধিকাংশ পুকুরের খনন কাজ বন্ধ থাকলেও রাতভর চলে মহাকর্মযজ্ঞ। আর উপজেলার  প্রায় সর্বত্র প্রতিদিন নতুন নতুন পুকুর খনন চলছে।

 

জমি মালিক কাজেম আলী, হারেছ উদ্দিন, সাজেদুল ইসলাম, আশরাফুল আলম, আরশেদ আলী জানান, ফসল উৎপাদনে যথেষ্ট শ্রম ব্যয় করেও কাঙ্খিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। লাভের আশায় পুকুর খনন করে তুলনামূলক ঝামেলাহীন অর্থ উপর্জনের চেষ্টা করছেন তাদের মতো অনেকেই। এসব পুকুরে তারা নিজেরা মাছচাষ করছেন, আবার কেউবা অর্থের বিনিময়ে মৎস্যচাষীদের কাছে লিজ দিচ্ছেন।

 

এক্সেভেটর দিয়ে পুকুর খনন করে দিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েকজন জানিয়েছেন, কৃষকদের যথেষ্ট ইচ্ছার প্রেক্ষিতেই সবকিছু ম্যানেজ করেই তা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানিয়েছেন, তাড়াশে ছোট-বড় পাঁচ হাজারের মতো পুকুর থাকার পরেও প্রতিবছর এর আশঙ্কাজনক হারে সংখ্যা বেড়েই চলেছে। ক্রমান্বয়ে জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় একদিকে যেমন পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে তেমনি পানি নিস্কাশন বন্ধ হয়ে যাওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়ছে জনদুর্ভোগ। ব্রিজের মুখে মাটি ফেলে মাছ চাষ ও বসত ভিটা তৈরি করা হচ্ছে। হুমকীর মুখে ২৫ হাজার হেক্টর ফসলী জমি।

 

এ পসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন,, নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানাও করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD