স্টাফ রিপোর্টার : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে তাড়াশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত সোমবার সকালে এক র্যালী ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নিপু প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com