চাটমোহর প্রতিনিধি ঃ চলনবিলের চাটমোহরে মৎস্য শিকারীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনাই নদী থেকে সেকেন্দার আলীর জালে মাছটি ধরা পড়ে। সাদা-কালো রঙের মিশ্রিত মাছটির ওজন প্রায় ৬ গ্রাম। দীর্ঘ ১৫/১৬ ইঞ্চি।
উপজেলার হেংলী বুধপাড়া গ্রামের সেকেন্দার আলীর ফাঁস জালে মাছটি ধরা পড়ে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। মাছটি চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লায় সিরাজুল ইসলামের বাড়িতে নিয়ে এলে দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। রতনাই নদীতে ফাঁস জাল ফেললে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। অচেনা মাছটির কোনো ক্রেতা না মিললেও এটি দেখকে উৎসুক মানুষ ভিড় জমায়। মাছটি দেখতে খুবই সুন্দর। স্থানীয়রা জানান, ইতোপূর্বে এধরণের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com