তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কান্ড

Spread the love

ঘটনার পরেই প্রমোশন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাক (৫৬) কে পেটানো সেই উপজেলা সমাজসেবা কর্মকর্তা স্বপদে এখোনো বহাল তবিয়তে রয়েছেন। এদিকে এর প্রতিবাদে গত সোমবার  ২ ডিসেম্বর অবধি প্রায় এক সপ্তাহের মত তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত সকল কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, এর আগে গত ২৫ নভেম্বর সোমবার তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন তার অফিসের নৈশ্য প্রহরী কে সামান্য বিষয় নিয়ে তার অফিস কক্ষে ডেকে এনে দরজা বন্ধ করে তাকে দুই দফা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেন । তিনি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তাড়াশের বাড়ীতে অবস্থান করছেন। এ খবর পেয়ে গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে নৈশ্য প্রহরীকে অন্যায়ভাবে পেটানোর প্রতিবাদে গত মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার সমাজসেবা অধিদপ্তরের সকল উপজেলায় কর্মরত কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং তাড়াশ উপজেলার কর্মচারীরা ৩ দিন ব্যাপী কর্ম বিরতির ঘোষণা দেন।

এরই প্রেক্ষিতে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. নজরুল ইসলাম মঙ্গলবার সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাককে দেখতে আসেন। তাদের দাবী, অবিলম্বে নৈশ্য প্রহরীকে পেটানো উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তোহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিভাগীয় ব্যবস্থা নেবেন। রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. সেলিম শাহ্ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। এছাড়া সিরাজগঞ্জ জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, উক্ত সমাজসেবা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন ২০১৭ সালে নাটোরের গুরুদাসপুরে কর্মরত থাকা অবস্থায় আবাসিক হোটেল থেকে এক নারী সহ পুলিশ তাকে আটক করে। এছাড়া ও সম্প্রতি তাড়াশ সমাজসেবা অফিসে কর্মরত দুই নারী কর্মী তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করে লিখিত অভিযোগ দায়ের করলে এলাকায় ব্যাপক নিন্দার ঝর ওঠে। অথচ এতসব ঘটনার পরেও সদ্য খবর পাওয়া গেল উক্ত কর্মকর্তা সহকারী পরিচালক পদে বিভাগীয় প্রমোশন পেয়েছেন। এযেন তিরস্কারের বদলে পুরস্কার।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD