স্টাফ রিপোর্টার : তাড়াশ পৌর সদরের বাস ও সিএনজি স্ট্যান্ড দিব্য রাস্তার উপরে থাকায় তা নানাভাবে জনদুর্ভোগ ও স্থানীয় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করে চলেছে দীর্ঘ দিন যাবৎ। তাছাড়া উভয় ডিপো উপজেলা পরিষদ প্রাঙ্গন ঘেঁষে হওয়ার কারণে তা ওখানকার অফিসিয়াল পরিবেশও নষ্ট করছে। অথচ প্রশাসন বা স্থানীয় নেতৃবৃন্দের এদিকে কেনো নজর আছে বলে মনে হয় না।তাড়াশ সদরে অন্য কোথাও উপযুক্ত স্থানে পৃথক বাস ও সিএনজি টার্মিনাল স্থাপনের জন্য কর্তৃপক্ষের আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে পৌরবাসী মনে করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com