সটাফ রিপোর্টার : রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের খোর্দাপুর গ্রামের আঞ্চলিক রাস্তা পাকাকরণ কাজে বালির পরিবর্তে নামমাত্র বালির সাথে মাটি ভরাট করা হচ্ছে। সম্প্রতি উক্ত গ্রামের বাসিন্দা স্বপন সরকার জানান, রাস্তায় আসল বালির বদলে বিটা বালু দেয়া হচ্ছে। বিষয়টি তিনি ফোনে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। তার অভিযোগের পরও রাস্তায় নি¤œ মানের কাজ অব্যাহত আছে।
এছাড়া তাড়াশের সগুনা ইউনিয়নের দীঘি বাজার হতে লালুয়ামাঝিড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ডুবো রাস্তার নির্মাণ কাজের শুরুতেই গলদ দেখা গিয়েছে। দীর্ঘ জনদাবির মুখে এটা নির্মাণ করা হচ্ছে। এখানেও নি¤œ মানের কাজ সহ নানা অনিয়ম চলছে বলে এলাকাবাসির অভিযোগ। অবিলম্বে প্রশাসনের তা তদন্ত করে দেখে যথাযথ পদক্ষেপ নেয়া উচিৎ। অপরদিকে এ উপজেলার পৌষার বটতলা হতে সনগৈ দীঘি পর্যন্ত এক কিলোমিটার গ্রামীণ রাস্তা ধ্বংস করে তাড়াশ-ভূইয়াগাঁতী রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে। সনগৈ দীঘির পূর্বের জমি কেটে ওই রাস্তায় অনেক দিন হল ভারী মাটির ট্রাক চলাচল করায় ইতোমধ্যৈই এ পথে পথচারী ও যানবাহন চলাচল দুস্কর হয়ে পড়েছে। এদিকটায় অবিলম্বে নজর না দিলে এই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়বে যা এলাকাবাসির জন্য দুর্ভোগের সৃষ্টি করবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com