সিংড়া মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি

Spread the love

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া মডেল প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কেককাটা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোআ অনুষ্ঠিত হয়েছে।

 

গত রবিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু আহমেদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জুলহাস কায়েম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সহকারী পুলিশ সুপার মো: জামিল আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সমাজসেবক ও ব্যাংকার সুলতান আহমেদ, বসুন্ধরা গ্রুপে কর্মরত আয়কর আইনজীবি মো: আবু হাসান, রুর‌্যাল সিংড়া শাখার সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সিংড়া মডেল প্রেসক্লাব সহ- সভাপতি খলিল মাহমুদ, সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ প্রমুখ।

উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের  সাহিত্য ও পাঠাগার সম্পাদক  রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, তথ্য ও গবেষণা সম্পাদক রবিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজু আহমেদ, সাংবাদিক সামাউন আলী, সাংবাদিক লিটন আলী,  এসএ  টিভি’র প্রতিনিধি আবু সাইদ প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD