বেড়া সংবাদদাতা: গত মঙলবার বেড়া উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলি কর্তৃক সহকারী শিক্ষক আজিজুল হককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, প্রধান শিক্ষক প্রায়ই অফিসের নাম করে বিদ্যালয় ত্যাগ করেন তিনি কোন ক্লাসই নেন না। সহকারী শিক্ষক আজিজুল বলেন, প্রধান শিক্ষক স্কুলেই থাকেন না। অফিসের নাম করে বাড়িতে গিয়ে সাংসারিক কাজ করেন। সহকারী শিক্ষকরা ছুটি চাইলে তিনি দেন না। গত রবিবার উক্ত শিক্ষকের ৬ মাসের শিশু অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়। ছুটি চাইলে প্রধান শিক্ষক দেন না। সহকারী শিক্ষক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। সেই জন্য পরের দিন হাজিরা খাতা আটকিয়ে রাখেন স্বাক্ষর করতে দেন না। এরপর দিন মঙলবার বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের নিকট হাজিরা খাতা চাইতে গেলে সহকারী শিক্ষককে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com